বিশ্ব রাজনীতির নতুন মেঘ: কূটনীতি, সংঘাত ও অর্থনীতির টানাপোড়েন
বিশ্ব রাজনীতির নতুন মেঘ: কূটনীতি ও সংঘাত

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৫ এপ্রিল (শনিবার) প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই, সেতুবন্ধনের চেষ্টায় পাকিস্তান, যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, এখনও খোঁজ মেলেনি নাহিদার, ইরান যুদ্ধের প্রভাব ও খরায় ধুঁকছে অস্ট্রেলিয়ার কৃষিখাত, লিমন-বৃষ্টিকে হত্যায় হিশামকে অভিযুক্ত করলো পুলিশ, মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর, পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক—এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই, সেতুবন্ধনের চেষ্টায় পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব কথা বলা হয়।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ উদ্ধার, এখনও খোঁজ মেলেনি নাহিদার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১০ দিন ধরে নিখোঁজ থাকা দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজন— জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেফতার করা হয়েছে। তবে জামিলের সঙ্গে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধান এখনও মেলেনি। সিএনবিসি নিউজের খবরে এসব তথ্য জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরান যুদ্ধের প্রভাব ও খরায় ধুঁকছে অস্ট্রেলিয়ার কৃষিখাত

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে তার বড় একটা ধাক্কা লেগেছে কৃষিখাতে। এ সংকট থেমে থাকেনি মধ্যপ্রাচ্যেই, প্রভাব পড়েছে সুদূর অস্ট্রেলিয়ায়ও। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্ন ঘটনায় জ্বালানি ও সার এই দুই গুরুত্বপূর্ণ কৃষি উপকরণে দাম হু হু করে বাড়ছে। একদিকে যেমন বাড়ছে গো খাদ্যের দাম, অন্যদিকে খড়াজনিত আবহাওয়ায় ধুঁকছে দেশটির কৃষক। অস্ট্রেলিয়া তাদের প্রায় ৯০ শতাংশ জ্বালানি এবং বেশিরভাগ সার আমদানির ওপর নির্ভরশীল। ফলে বিশ্ববাজারে যে কোনও অস্থিরতা দেখা দিলে এর সরাসরি প্রভাব পড়ে দেশটির কৃষিতে।

লিমন-বৃষ্টিকে হত্যায় হিশামকে অভিযুক্ত করলো পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদে লিমনের মরদেহ উদ্ধারের ঘটনায় তার রুমমেটকে অভিযুক্ত করেছে পুলিশ। হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জামিল লিমন ও তার বন্ধু নাহিদা বৃষ্টিকে হত্যার অভিযোগে হিশাম আবুঘরবেহর নামে ওই রুমমেটকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে নতুন দফার আলোচনার লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার (২৫ এপ্রিল) সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।