পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। শনিবার (২৫ এপ্রিল) রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
বৈঠকে উপস্থিত ব্যক্তিরা
শাহবাজ শরিফের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির উপস্থিত ছিলেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয়
বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে মূলত ‘বর্তমান আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।



