সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস
সব দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য এনসিপির দরজা খোলা। শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সবার জন্য উন্মুক্ত এনসিপি

সারজিস বলেন, 'আপনি বিএনপি করেন, অন্য কোনো রাজনৈতিক দল করেন, আমাদের সমস্যা নাই। আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করব- আপনারা এনসিপিতে আসুন।' তিনি আরও বলেন, 'আপনারা আগে যেই রাজনৈতিক দলই করুন না কেন, আপনাদের যদি ফ্যাসিবাদের সঙ্গে- তাদের ওই ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থান বিরোধী না হন, আপনাদের আহ্বান জানাই আপনারা আমাদের সঙ্গে আগামীর বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুক্ত হন।'

নির্বাচনে অংশগ্রহণের আহ্বান

এনসিপির এই নেতা বলেন, 'আপনারা নতুন করে নিজেরা শক্ত থেকে পুরোনো সিন্ডিকেট ভেঙে ওই পুরোনো বন্দোবস্ত থেকে বের হয়ে এসে চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নির্বাচন করুন; এনসিপি সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সহযোগিতা করবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপির প্রতি বার্তা

এ সময় বিএনপির উদ্দেশে সারজিস বলেন, 'চাঁদাবাজিকে ধারণ করলে আগামীর বাংলাদেশে আপনাদের রাজনীতির কোনো অস্তিত্বই থাকবে না। এ জন্য আপনাদের এমন একটা পথ বেছে নিতে হবে যে পথ জনগণের আকাঙ্ক্ষার পথ।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ