কামরাঙ্গীরচরে ইয়াকুব হত্যায় মূল হোতা গ্রেফতার
কামরাঙ্গীরচরে ইয়াকুব হত্যায় মূল হোতা গ্রেফতার

রাজধানীর কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম সাব্বির (১৯)।

ঘটনার বিবরণ

কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, বুধবার দিবাগত রাতে কামরাঙ্গীরচরের কালু নগর এলাকায় মধু সিটির পেছনে ম্যাটাডোর কোম্পানির শ্রমিকদের টিনসেড আবাসিক ঘরের বাথরুমের মধ্যে ইয়াকুবের ওপর এক যুবক অতর্কিত হামলা করেন। ধারালো ব্লেড দিয়ে ইয়াকুবের গলায় গুরুতর আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

হাসপাতালে মৃত্যু

তিনি আরও জানান, পরে ইয়াকুবকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ

পরে থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডে জড়িত মূল হোতাকে শনাক্ত করে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে গ্রেফতার করে। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাব্বির স্বীকার করেছেন যে, তিনি একাই ইয়াকুবকে হত্যা করেছেন। তার সহায়তায় ঘটনাস্থলের পাশ থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ম্যাটাডোর ব্লেড ও হত্যাকান্ডের সময় তার পরিহিত রক্তমাখা লুঙ্গি উদ্ধার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ