যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির সম্ভাবনা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় ব্রেকথ্রু আসতে পারে। শুক্রবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাজধানী ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন বলে পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ফোনালাপ ও প্রস্তুতি

এর আগে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আরাগচি টেলিফোনে কথা বলেন। এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরানের কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও পাক সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন আব্বাস আরাগচি বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ইরনা।

নিরাপত্তা জোরদার

এদিকে দ্বিতীয় দফার বৈঠকের জন্য চলতি সপ্তাহের শুরু থেকে পাকিস্তান ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইসলামাবাদে দুটি হোটেল বুকিং দিয়ে রাখা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের অপরাধে দ্বিতীয় দফায় আলোচনা বসতে এ পর্যন্ত রাজি হয়নি ইরান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মার্কিন বিমান ও সরঞ্জাম

আলোচনার প্রস্তুতি হিসেবে চলতি সপ্তাহের শুরুর দিকে অন্তত ৯টি মার্কিন বিমান যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তা কর্মী এবং কারিগরি জনবল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ