শাহ আলী মাজারে হামলা মামলা, গ্রেফতার ৩
শাহ আলী মাজারে হামলায় মামলা, গ্রেফতার ৩

রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী (র.) মাজারে হামলার ঘটনায় মামলা হয়েছে। মারধরের শিকার ও মাজারে নিয়মিত যাতায়াতকারী রেশমি বেগম নামের এক ভুক্তভোগী শনিবার (১৬ মে) সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি করেছেন। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত জামায়াত ইসলামীর এক থেকে দেড়শ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এজাহারে নাম উল্লেখিত আসামিরা

এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন, মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) এবং কাজী পনির (৫০)। তারা সবাই শাহ আলী থানা এলাকার বাসিন্দা।

পুলিশের গ্রেফতার

শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মামলার পর অভিযান চালিয়ে রাসেল ও আজম নামে এজাহারভুক্ত দু’জন এবং ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করে আরেকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা এখনও অভিযান চালাচ্ছি। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামলার বিবরণ

এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি শাহ আলীর মাজারে প্রায় ১৭ বছর ধরে আসা-যাওয়া করেন। গত ১৪ মে রাতে মাজার জিয়ারতের সময় আসামিরা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে মাজারে ঢুকে জিয়ারতকারী ও মানতকারীদের ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীরা মাজারের ভক্তদের গুরুতর জখম করে এবং মাজারের গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলে ও মোমবাতির প্লেট ভাঙচুর করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

হামলাকারীদের বাধা দিতে গেলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর করে এবং শ্লীলতাহানি ঘটায়। এক আসামি লাঠি দিয়ে আমার মাথায় গুরুতর আঘাত করে। হামলাকারীরা মাজারের জিয়ারতকারীদের কাছ থেকে ৯০ হাজার টাকার মতো চুরিও করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ