পুতিনের বেইজিং সফর: রাশিয়া-চীন বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে
পুতিনের বেইজিং সফর: রাশিয়া-চীন বন্ধুত্ব আরও সুদৃঢ়

বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি রাশিয়া ও চীনের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে খুব শিগগিরই বেইজিং সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৪ মে) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুযায়ী, সফরের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও প্রস্তুতির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, আগামী সপ্তাহেই পুতিনের এই হাই-প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে। পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। তবে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তার এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা চলছে, তখন পুতিনের এই উপস্থিতি মস্কো-বেইজিং অক্ষশক্তিকে আরও শক্তিশালী করবে।

মজার ব্যাপার হলো, পুতিনের সফরের প্রস্তুতির খবরটি এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বেইজিং সফরে রয়েছেন। বুধবার সন্ধ্যায় ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ বেইজিংয়ে অবতরণ করে। গত এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দীর্ঘ বৈঠকে ইরান সংকট, বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুর মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মাঝে ট্রাম্পের এই সফরটি আগে একবার পিছিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার শি জিনপিংয়ের সঙ্গে চা-চক্র ও মধ্যাহ্নভোজের মাধ্যমে ট্রাম্প তার সফর শেষ করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঠিক এই মুহূর্তেই ক্রেমলিনের পক্ষ থেকে পুতিনের সফরের ঘোষণা আসাটা বিশ্বমঞ্চে রাশিয়ার প্রভাব বজায় রাখার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ