স্বাধীনতা দিবসে বাংলাদেশকে অভিনন্দন শি জিনপিং-এর
বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তিনি দুই দেশের সম্পর্ককে মডেল হিসেবে উল্লেখ করে সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


