ত্রিপুরায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং উন্নয়নের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।


