বাজেট বক্তৃতার সময় নিয়ে সংসদে হাস্যরস, স্পিকারের মজার মন্তব্য
বাজেট বক্তৃতার সময় নিয়ে সংসদে হাস্যরস

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে বাজেট আলোচনার সময় বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় নিয়ে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম ও সংসদ সদস্যদের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনে জাতীয় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।

বক্তব্যের সময় নিয়ে কৌতুক

বাজেট আলোচনার শুরুতে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বক্তব্যের জন্য আট মিনিট সময় নির্ধারণ করেন স্পিকার। এ সময় মাহবুব উদ্দিন খোকন পরে বক্তব্য দেওয়ার সুযোগ চেয়ে এক ঘণ্টা সময় চান।

জবাবে স্পিকার বলেন, ‘এখন দিতে চাচ্ছেন? আরও প্রিপারেশন নিতে হবে।’ এরপর তিনি জানান, পরবর্তী বক্তা চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে সাত মিনিট।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুনিয়র মেম্বারের সময় নিয়ে আপত্তি

এ সময় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমাকে সময় আমার চিফ হুইপ সাহেব দিয়েছেন। জুনিয়র মেম্বার তো, তাই আমাকে সাত মিনিট? বাট এক্সপেক্টিং...।’

জবাবে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দেবেন না। এই সময় চিফ হুইপ দেন, আমি দিই না। সাত মিনিটে শেষ করুন, প্লিজ।’

এরপর গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বাজেটের ওপর বক্তব্য শুরু করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ