হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো হবে: বিএনপি এমপি
হাসিনা ফিরে এলে প্রোফাইল লালকারীদের জীবন কালো: বিএনপি এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু মঙ্গলবার (২৩ জুন) এক বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।’

বিরোধী দলকে হুঁশিয়ারি

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বিরোধী দলের উদ্দেশ্যে রেহানা আক্তার রানু বলেন, ‘এই সরকারের ৪ মাস। বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনেকের কারণে আবারও যদি দানব হাসিনা— আল্লাহ না করুক, আল্লাহ না করুক— ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।’

‘আয়নাঘর’ ও ইলেকট্রিক শকের প্রসঙ্গ

তিনি আরও বলেন, কিছুদিন আগে ‘আয়নাঘর’ দেখেছি, সেখানে একটি চেয়ার দেখেছি। ওই চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো। আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দিতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট ও বাজার মনিটরিং

প্রস্তাবিত বাজেট নিয়ে রেহানা আক্তার রানু বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর ছাড় দেওয়া হয়েছে। বাজারে কিছুটা স্বস্তি এসেছে। তবে ব্যবসায়ীরা একবার দাম বাড়ালে আর কমাতে চায় না। তাই বাজার মনিটরিং জোরদার করার দাবি জানাচ্ছি।

ব্যাংক খাতের লুটপাট

ব্যাংক খাত নিয়েও কথা বলেন তিনি। বলেন, ব্যাংকের টাকা লুটপাটকারীদের শাস্তি দিতে হবে। যারা গ্রাহকের টাকা বিদেশে নিয়ে গেছে, তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে টাকা ফেরত দিতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ