জুলাই অভ্যুত্থানকে অপমানের অভিযোগে বিএনপি এমপির বিরুদ্ধে এনসিপির ক্ষোভ
জুলাই অভ্যুত্থান অপমান: বিএনপি এমপির বিরুদ্ধে এনসিপির ক্ষোভ

জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। মঙ্গলবার (৩০ জুন) সংসদ ভবনে বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ অভিযোগ তোলেন।

জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা প্রসঙ্গে

আখতার হোসেন বলেন, জুলাই আহতদের ২০ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ভাতা রাখা হয়েছে। সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যেয়ে জুলাইকে অপমান করেছেন। মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার সুযোগ নেই।

জুলাই জাদুঘর দ্রুত উদ্বোধনের দাবি

জুলাই জাদুঘর দ্রুততম সময়ে উদ্বোধনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে। জুলাই জাদুঘর দ্রুত খুলে দিতে হবে, না হলে অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যেতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেট ঘাটতি ও বৈষম্য প্রসঙ্গে

এ সময় বছর শেষে বাজেট ঘাটতি বৃদ্ধি পাবে উল্লেখ করে আখতার আরও বলেন, সবমিলিয়ে বড় ধরনের ঘাটতি বাজেট পাস হয়েছে। আমরা ১ বছর এটি পর্যবেক্ষণ করতে চাই। সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে যাতে কোনো বৈষম্য না রাখা হয়, সেই প্রস্তাব করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ