বিমানমন্ত্রী বলেছেন, বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। অন্যদিকে চিন্ময় কৃষ্ণের জামিন বিষয়ে হাইকোর্টের রায় আগামী ১০ মে। এছাড়া জ্বালানির দাম আবারো কমেছে। ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের আর্থিক ব্যবস্থা পুনর্গঠন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ঢাকায় হকার কার্ড বিতরণ বন্ধে লিগ্যাল নোটিশ জারি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস ২২০ কনটেইনার পণ্যের নিলাম ডেকেছে। তরমুজে ইঁদুর মারার বিষ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়েছেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ভারতে মুসলমানদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। দীর্ঘদিনের পুরোনো মামলা নিয়ে প্রধান বিচারপতি নির্দেশনা দিয়েছেন।


