মে দিবস, সীমান্তে কুমির, ক্রিকেটার গ্রেফতার: আলোচিত খবর
মে দিবস, সীমান্তে কুমির, ক্রিকেটার গ্রেফতার: আজকের আলোচিত খবর

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (১ মে) প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

গান, স্লোগান, মিছিলে শ্রমজীবীদের মে দিবস পালন

মহান মে দিবস আজ। দিবসটি উপলক্ষে বিভিন্ন পেশাজীবী, শ্রমিক ও রাজনৈতিক সংগঠন সভা-সমাবেশ এবং র‍্যালির আয়োজন করেছে। নিজেদের অধিকার আদায়ে এবং বিভিন্ন দাবি জানিয়ে রাজপথে গান, স্লোগান, মিছিলের মধ্য দিয়ে পালন করছে মহান মে দিবস।

শুক্রবার (১ মে) সকাল ৯টা থেকে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন হাজারো শ্রমজীবী মানুষ। প্রত্যেক সংগঠন নিজেদের ভিন্ন ভিন্ন কিংবা অভিন্ন দাবি তুলে ধরেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যে কারণে বাংলাদেশ সীমান্তে কুমির ও সাপ ছাড়তে চায় ভারত

ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এক বিতর্কিত উদ্যোগ নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। কাঁটাতারের বেড়া দেওয়া অসম্ভব এমন নদীতীরবর্তী ও দুর্গম এলাকাগুলোতে প্রাকৃতিক প্রতিবন্ধক হিসেবে কুমির ও বিষধর সাপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গোপনে গোসলের দৃশ্য ধারণ, গ্রেফতার দুই শ্রীলঙ্কান ক্রিকেটার

কয়েকদিন ধরে আলোচনায় শ্রীলঙ্কার ক্রিকেট। দুর্নীতির অভিযোগে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী কমিটি। এবার দুই লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। একটি হোটেলে একাধিক নারী চিকিৎসকের গোসলের দৃশ্য গোপনে ধারণের অভিযোগে অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। ওই চিকিৎসকরা একটি সম্মেলনে অংশ নিতে হোটেলে অবস্থান করছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, দুশ্চিন্তায় কৃষক

বাগেরহাটে বোরো মৌসুমের শেষ সময়ে টানা ভারী বৃষ্টি, বজ্রপাত ও রোদহীন আবহাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো কৃষক। বৃষ্টির পূর্বাভাস পেয়ে আগাম ধান কাটা শুরু করলেও হঠাৎ টানা তিন দিনের অতিবৃষ্টিতে শেষ রক্ষা হয়নি। জেলার ৬৮ হাজার ১৭১ হেক্টর জমিতে আবাদ হওয়া বোরো ধানের বড় একটি অংশ এখনও মাঠে আছে। কোথাও কাটা ধান ভিজে নষ্ট হয়েছে, কোথাও জমিতে পানিতে তলিয়ে গেছে।

সেই এসআইয়ের খোঁজ মেলেনি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার এক উপপরিদর্শক (এসআই) ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছেন। তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এখনও তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্র বলছে, পারিবারিক কোনও ঝামেলার কারণে তিনি নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

‘দর্শকের এই কান্নাটা আসলে ভালোবাসারই প্রকাশ’

দীর্ঘদিন পর ছোটপর্দার দর্শকদের দীর্ঘ পারিবারিক গল্পের বুননে মাতালেন কোন নির্মাতা। ‘এটা আমাদেরই গল্প’-মোস্তফা কামাল রাজের তেমনই এক নির্মাণ। যখন পারিবারিক গল্পের অভাবে সমসাময়িক কনটেন্টগুলো সমালোচিত, মুখ ফিরিয়ে নিচ্ছিলেন এক শ্রেণির দর্শক তখন এমন গল্পে জড়ালেন তাদের, ৫০তম পর্বে এসে চোখ লাল করে কাঁদতে বাধ্য হলেন দর্শক। একক নাটক ‘বড় ছেলে’র পর এমন করে অনেকদিন কাঁদেনি দর্শক। এমনটাও বলছেন কেউ কেউ। বলছেন ‘বড় ছেলে’র অভিনেতা অপূর্বও।