সংসদে হুম্মাম: বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে
সংসদে হুম্মাম: বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবেগঘন বক্তব্য দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। রোববার (২৬ এপ্রিল) বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, 'আমার এখানে থাকার কথা ছিল না। আমার মরহুম বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। সেই কারণেই আল্লাহর অশেষ দয়ায় আজ আমি এই সংসদে আসার সুযোগ পেয়েছি।'

নিখোঁজ থাকার অভিজ্ঞতা

নিজের নিখোঁজ থাকার সময়ের কথা উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, 'আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত আসাটা এক অনেক লম্বা জার্নি। যে ব্যক্তি টানা ৭ মাস আয়নাঘরে (গোপন বন্দিশালা) বন্দি ছিল, সে নিশ্চয়ই মিথ্যা বলছে না। আমার এই অভিজ্ঞতা থেকেই বলছি, গুম প্রতিরোধে যে নতুন আইনটি হতে যাচ্ছে, সেটি আরও শক্তিশালী হবে।'

সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান

সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আপনারা সরকারের ওপর আস্থা রাখুন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার বদ্ধপরিকর।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে বিকাল ৩টা ২৩ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন পুনরায় শুরু হয়। উল্লেখ্য, হুম্মাম কাদের চৌধুরী বিএনপির পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ