জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে: মাহফুজ আলম
জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে: মাহফুজ আলম

জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে: মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের ক্রমবর্ধমান সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সংসদ সদস্য ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বলেছেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি চলছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। মাহফুজ আলম লিখেছেন, গত দুই সপ্তাহ ধরে চলতে থাকা সংস্কার ও বিচারের আলাপ কোথায় হারিয়ে গেল? বর্তমানে রাষ্ট্র সংস্কার বা ইনসাফ কায়েমের আলোচনার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ভাগ-বাটোয়ারার রাজনীতি।

তিনি লেখেন, জ্বালানি সংকটের কারণে কৃষকের মৃত্যু হচ্ছে এবং নিরবচ্ছিন্ন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেইসঙ্গে হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির বেহাল দশা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুতর বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংসদের সমালোচনা

সংসদের ভেতরের এবং বাইরের কার্যক্রমকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দুপুরে এক পক্ষ মারবেন আর রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কী জনগণকে ধোঁকা দেওয়া হবে?

বিশেষ করে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের হাতে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়ি, বিলাসিতা বলেও মন্তব্য করেছেন তিনি।

জনগণের সংকট

মাহফুজ আলম আরও বলেন, জ্বালানি সংকট, লোডশেডিং, হামের প্রাদুর্ভাব, অর্থনৈতিক মন্দা ও নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো সরকার ও সংসদের নজর এড়িয়ে যাচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ