বগুড়ায় সহিংসতা মামলায় সাবেক এমপি বদির জামিন স্থগিত
বগুড়ায় সহিংসতা মামলায় সাবেক এমপি বদির জামিন স্থগিত

জুলাই আন্দোলনের সময় বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আবদুর রহমান বদির জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। সোমবার (৮ জুন) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশ

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বদিকে জামিন দেন। পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাইকোর্টের জামিন আদেশে স্থগিতাদেশ দেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।

মামলার বিবরণ

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট বগুড়ায় সংঘটিত সহিংসতার ঘটনায় আবদুর রহমান বদিসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় বদিকে অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ