বাংলা ট্রিবিউনের যুগপূর্তিতে সংসদ সদস্যের শুভেচ্ছা
বাংলা ট্রিবিউনের যুগপূর্তিতে সংসদ সদস্যের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউনের যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের সদস্য সেলিনা সুলতানা নিশিতা। বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টালটির এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

শুভেচ্ছা বার্তায় যা বললেন সংসদ সদস্য

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘একটি গণমাধ্যমের পথচলা শুধু সময়ের হিসাব নয়, বরং সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রত্যাশাকে ধারণ করারও একটি গুরুত্বপূর্ণ যাত্রা। দীর্ঘ এই সময়ে বাংলা ট্রিবিউন দেশের রাজনৈতিক, সামাজিক ও সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয় পাঠকের সামনে তুলে ধরেছে। প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার মাধ্যমে নতুন প্রজন্মের পাঠকের কাছেও তারা একটি পরিচিত নাম হয়ে উঠেছে।’

সেলিনা সুলতানা আরও বলেন, ‘বর্তমান সময়ে দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। আমি বিশ্বাস করি, বাংলা ট্রিবিউন আগামী দিনগুলোতেও গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুভেচ্ছা ও শুভকামনা

শুভেচ্ছা বার্তায় বাংলা ট্রিবিউন পরিবারের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এই সংসদ সদস্য।

বাংলা ট্রিবিউনের যাত্রা

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।

অন্যান্য শুভেচ্ছা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ