পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় আটক তরুণ কারাগারে
পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় আটক তরুণ কারাগারে

নেত্রকোনার পূর্বধলায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় এক তরুণকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কাউসার মিয়া (২১) ময়মনসিংহের কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ

গতকাল শনিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে কাউসার মিয়াসহ চার তরুণ কোনাডহর গ্রামের আছির উদ্দিনের বাড়িসংলগ্ন একটি ট্রান্সফরমার বৈদ্যুতিক খুঁটি থেকে খোলেন। পরে তা একটি পিকআপে তোলার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পান। স্থানীয় লোকজন কাউসার মিয়াকে আটক করলেও তাঁর সঙ্গে থাকা তিনজন দৌড়ে পালিয়ে যান। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মামলা ও গ্রেপ্তার

এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) দুলাল হোসেন বাদী হয়ে রোববার সকালে পূর্বধলা থানায় মামলা করেন। দুপুরে কাউসারকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “পালিয়ে যাওয়া অন্য অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চুরির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ

এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ