আনোয়ারায় গর্ভবতী প্রবাসী-স্ত্রীর বসতঘরে চুরি, চোরেরা হাঁড়ি-পাতিল ও শাড়ি নিয়ে গেছে
আনোয়ারায় গর্ভবতী প্রবাসী-স্ত্রীর বসতঘরে চুরি

ঘটনার বিবরণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী এলাকায় এক গর্ভবতী প্রবাসী-স্ত্রীর খালি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝিউরী এলাকায় এ ঘটনা ঘটে।

চোরেরা কী কী নিয়েছে

ঘরে মূল্যবান কোনো জিনিসপত্র না পেয়ে চোরেরা ব্যবহার্য হাঁড়ি-পাতিল, শাড়ি, কাপড়চোপড় ও বিছানার চাদর নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। ভুক্তভোগীর ভাই সুমন দত্ত জানান, 'আমার ভাই রিপন দত্ত কাতারপ্রবাসী এবং তার স্ত্রী বিথি দত্ত (২৫) গর্ভাবস্থায় প্রয়োজনীয় সেবা ও পরিচর্যার জন্য তিনি কিছুদিন আগে চট্টগ্রাম শহরে বাবার বাড়িতে চলে যান। সেই সুযোগে দুর্বৃত্তরা তাঁর খালি ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।'

পুলিশের বক্তব্য

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর অভিযোগ পেলে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ