রাজধানী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ এক ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মিজান মিয়া (৪৬)। তার কাছে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে খবর পেয়ে চাচাতো ভাই খোকন সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মিজানকে ঢামেক হাসপাতালে ভর্তি করান। খোকন বলেন, মিজানের কাছে লাখ টাকা ছিল। সেই টাকা খোয়া গেছে। তা আর পাওয়া যায়নি।
আমার এক চাচতো ভাইয়ের বিদেশ যাওয়া সংক্রান্তে গ্রামের বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে ঢাকায় আসাছিলেন মিজান। পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। বাসটি সায়েদাবাদ এলাকায় আসার পর সেখান থেকে লোকজন মুঠোফোনে আমাকে খবর দেন। এরপর সেখানে গিয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মিজানকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসার অবস্থা
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, জরুরি বিভাগে মিজানের পাকস্থলি পরিষ্কারের পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করেছে কর্তব্যরত চিকিৎসক। তবে তার জ্ঞান এখনও ফেরেনি। জ্ঞান ফেরার পর বিস্তারিত জানা যাবে।
ভুক্তভোগীর পরিচয়
মিজান নরসিংদীর বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের রহিচ মিয়ার ছেলে। বর্তমানে পুরান ঢাকার আগামছি লেনের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকেন। তিনি একটি জুতার কারখানায় কাজ করেন।



