বরগুনায় বিদ্যুৎস্পর্শে সাবেক যুবদল নেতার মৃত্যু
বরগুনায় বিদ্যুৎস্পর্শে সাবেক যুবদল নেতার মৃত্যু

বরগুনার পাথরঘাটায় নিজ বাড়ির সামনে নির্মাণাধীন একটি মসজিদে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে আতিকুর রহমান শাহীন (৪০) নামে এক সাবেক যুবদল নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃতের পরিচয়

মৃত শাহীন পাথরঘাটা সদর ইউনিয়নের হাতেমপুর এলাকার গনি মেম্বারের ছেলে। তিনি পাথরঘাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, শাহীন তার বাড়ির সামনে নির্মাণাধীন একটি মসজিদে মটর পাম্পের মাধ্যমে পানি দেওয়ার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসকের বক্তব্য

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস অপূর্ব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পর হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের অবস্থান

ওসি মো. এনামুল হক বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে শুনেছি, এরকম একটি ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ