বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা আত্মসাৎ, যুবক উধাও
বাঁশখালীতে ৩৫ কোটি টাকা আত্মসাৎ, যুবক পলাতক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৭৩ জন শেয়ারহোল্ডারের লভ্যাংশসহ ৩৫ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়েছেন ওয়াহিদুল ইসলাম নামে এক যুবক। রোববার সন্ধ্যায় বাঁশখালীর পুকুরিয়া চাঁনপুর এলাকায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

অভিযুক্তের পরিচয় ও ঘটনার সূত্রপাত

অভিযুক্ত ওয়াহিদুল ইসলাম বাঁশখালী উপজেলার গুনাগারির পশ্চিম গুনাগরী এলাকার আজিজ আহমদের ছেলে। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘ ১০ বছর বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা ও লেনদেন করার পর গত কিছুদিন ধরে তিনি প্রতারণার আশ্রয় নেন।

ভুক্তভোগী মোহাম্মদ এহসানুল হক, শাফায়াত উল্লাহ, আবু ছালেহ ও মুহাম্মদ ইশতিয়াক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তারা জানান, চলতি জুন মাসের ১০ জুন সকল শেয়ারহোল্ডারদের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা না করে নানা চাতুরীর আশ্রয় নেন ওয়াহিদুল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকায় নিয়ে প্রতারণা

২৪ জুন টাকা দেওয়ার আশ্বাস এবং মালামালের গুদাম পরিদর্শনের কথা বলে ভুক্তভোগীদের ঢাকায় নিয়ে যান ওয়াহিদুল। কিন্তু সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ না করে তিনি নিজেই আত্মগোপন করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ভুক্তভোগীদের ধারণা, ওয়াহিদুল ইসলাম নিজ থেকেই আত্মগোপনে চলে গেছেন এবং তিনি যাতে বিদেশে পালাতে না পারেন সেজন্য প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা।

প্রশাসনের প্রতি আহ্বান

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ওয়াহিদুল ইসলামকে খুঁজে বের করে তাদের পাওনা টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, দীর্ঘদিনের বিশ্বস্ত সম্পর্ক ভেঙে এই প্রতারণা তাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ