গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দেওয়া, কোরআন আয়াত নিয়ে সংসদে বিতর্ক: আলোচিত খবর
গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দেওয়া, কোরআন বিতর্ক: আলোচিত খবর

বুধবার (২৪ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

পিতা-মাতার ভরণপোষণ আইন: জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ

বাংলাদেশে পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে ২০১৩ সালে আইন প্রণয়ন করে তৎকালীন সরকার। দীর্ঘদিন ধরে আইনটি কাগজ-কলমে কার্যকর থাকলেও বাস্তবে এর কোনও কার্যকর প্রয়োগ নেই। এমনকি আইন প্রণয়নের এত বছর পরও অনেকেই এ আইন সম্পর্কে জানেন না। ফলে বার্ধক্যে এসে অনেক পিতা-মাতাকে আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আইনটির ব্যাপক প্রচার ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রবীণ নাগরিকদের অধিকার আরও সুরক্ষিত করা সম্ভব।

মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ

মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন

সংসদের অধিবেশন শুরু হলেও তিনি যোগদান করতে পারেননি। তিনি কবে-নাগাদ যোগদান করতে পারবেন বা বাইরে থেকেও সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে আছে প্রশ্ন।

অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা

বগুড়ার শেরপুরে একটি রেস্তরাঁয় জন্মদিনের অনুষ্ঠান থেকে পুলিশে ধরিয়ে দেওয়া হলো ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. সামির হোসেন মিশুকে।

কোরআনের আয়াত নিয়ে সংসদে মুখোমুখি সরকারি-বিরোধী দল

জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বাগবিতণ্ডা এবং বিতর্কের সৃষ্টি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাজেটবিরোধীদের কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজ উল্লাহ

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের কড়া সমালোচনা করেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।

হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ানা থেকে বেইজিং উদ্দেশে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি।

ফিফা বিশ্বকাপ: দুই ম্যাচ খেলেই নকআউট পর্বে যেসব দল

চলছে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। ১২ গ্রুপের ৪৮ দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। এই পর্বে আরেকটি করে ম্যাচ বাকি আছে প্রত্যেক দল। তবে দুই ম্যাচ খেলেই ৬টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করে ফেলেছে। এমনকি এক ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপ থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে পাঁচটি দল। বেশ কয়েকটি বড় দল পরের রাউন্ডে জায়গা পেতে তৃতীয় ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে।

মান্টোর অস্বস্তিকর সত্যের ছায়ায় ‘ঠান্ডা গোশত ২.০’

ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর আলোচিত ছোটগল্প ‘ঠান্ডা গোশত’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠান্ডা গোশত ২.০’।