দেশের অগ্রগতি ও শান্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য: খন্দকার মারুফ
সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য: খন্দকার মারুফ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দেশের অগ্রগতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই অপরিহার্য। জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সরকার সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করছে।

কুমিল্লায় শিক্ষার্থীদের সম্মাননা

বুধবার (১৭ জুন) কুমিল্লার মেঘনা উপজেলার কান্দারগাঁও নূরানী তালিমুল কুরআন দাখিল ও হিফজ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মারুফ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে, সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় ও সংস্কৃতির আচার-অনুষ্ঠান নির্বিঘ্নে নিরাপদে পালন করতে পারে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে ধর্মীয় নেতা এবং প্রখ্যাত আলেম-ওলামাদের আয়নাঘরে বন্দি রেখে অমানুষিক নির্যাতন করেছে, মিথ্যা মামলায় তাদের কারান্তরীণ রেখেছে। পবিত্র কুরআনের তাফসির মাহফিল অনুষ্ঠান করতে দেয়নি। তারা সব ক্ষেত্রে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে দেশকে বসবাসের অযোগ্য বানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর প্রশংসা

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের প্রতি গভীর সহানুভূতি ও শ্রদ্ধাশীল। আর্থিক সচ্ছলতার জন্য তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং ভিন্ন ধর্মের পুরোহিত বা নেতাদের জন্য মাসিক সম্মানির ব্যবস্থা করেছেন। দেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গির্জা নির্মাণ ও উন্নয়নে প্রচুর অনুদান বরাদ্দ দিচ্ছেন। চলতি বাজেটে ধর্মীয় এসব খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাকে নিয়ে মানুষ এখন একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে, জনগণ উচ্ছ্বসিত ও আশাবাদী হয়ে ওঠেছে। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তুপে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে সরকার কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে বিশ্বে শির উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের অন্যান্য বক্তা

বিএনপি নেতা অধ্যাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন করেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এমএম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন সরকার, মাদ্রাসা কমিটির সভাপতি মো. রেজাউল হক বাবুল ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ভুইয়া। এ সময় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।