গাজীপুর মহানগরীর কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কোনাবাড়ী ছানা মার্কেটে এ কার্যালয় উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
দীর্ঘদিন পর নির্দিষ্ট কার্যালয়
দীর্ঘদিন পর নির্দিষ্ট কার্যালয় পেয়ে আনন্দিত নেতাকর্মীরা। তারা বলেন, প্রত্যেকটি থানায় একটি করে কার্যালয় থাকলেও কোনাবাড়ী থানায় নির্দিষ্ট কোনো কার্যালয় ছিল না, এজন্য অনেক সাংগঠনিক কাজ ব্যহত হয়েছে। এখন কার্যালয় হওয়ায় এ সমস্যা আর হবে না। নেতাকর্মীরা সাংগঠনিক কাজের পাশাপাশি অবসর সময় কাটাতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি
কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমেদ হৃদয়, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সহসভাপতি রফিকুজ্জামান রফিক, রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন, যুবদলের থানা সদস্য সচিব আজিজুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুম হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকার, ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কামরুলসহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরা।
সাংগঠনিক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, “আগামীতে সাংগঠনিক কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হবে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ যেন এই অফিসের মাধ্যমে নিজেদের সমস্যাও সমাধান করতে পারে সব নেতাকর্মী এক হয়ে কাজ করবেন।”



