জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো বলায় নিলোফার চৌধুরীর সমালোচনা
জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো: নিলোফারের বক্তব্য নিয়ে বিতর্ক

বিএনপি নেতা নিলোফার চৌধুরী মনি ‘জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো’ এমন বক্তব্য দিয়েছেন বলে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ চলছে।

কোথায় বলেছেন?

বেসরকারি টেলিভিশন স্টার নিউজের ইউটিউব চ্যানেলে ‘জুলাই সনদ: রাজনৈতিক কৌশল নাকি প্রতারণা?’ শিরোনামে ৫৪ মিনিট ৩৩ সেকেন্ডের ‘কড়া আলাপ’ অনুষ্ঠানটি ২ মে প্রকাশিত হয়। সঞ্চালক ফারাবি হাফিজের সঙ্গে অতিথি ছিলেন নিলোফার চৌধুরী, জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ আব্দুল মান্নান ও সাবেক সচিব আবু আলম শহিদ খান।

কোন প্রেক্ষাপটে?

আলোচনায় অন্তর্বর্তী সরকারের সময় ‘মব’ প্রসঙ্গে নিলোফার চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ ও রাজুতে আসার আহ্বান দিয়ে তারা ফ্যাসিস্ট দূরীকরণ করেছে, কিন্তু বিএনপি কোনো প্রাণহানি চায় না। জামায়াত নেতা আব্দুল মান্নান চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করলে নিলোফার বলেন, ‘চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে, লিল্লাহর চেয়ে...’ আব্দুল মান্নান পুনরায় বলতে বললে তিনি জোর দিয়ে বলেন, ‘আমি আবারও বলছি যে চাঁদাবাজির শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিক্রিয়া

এই বক্তব্যের ৩৬ সেকেন্ডের ক্লিপ স্টার নিউজের ফেসবুক পেজে পোস্ট করা হয়, যা প্রায় ২ লাখ বার দেখা হয়েছে। জামায়াতের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিবৃতি দিয়ে জাকাতকে হেয় করার প্রতিবাদ জানায় এবং নিলোফারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরও বিবৃতিতে একই কথা বলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক যুবাইর বিন নেছারী ফেসবুকে লেখেন, ‘জাকাতের চেয়ে নাকি চাঁদাবাজি উত্তম! বিএনপির সংরক্ষিত আসনের এমপি নিলোফার চৌধুরী মনি গতকাল একটা টক শোতে এই বুলশিট বলেছেন। জাকাত একটা ফরজ ইবাদত, ইসলামের পঞ্চ স্তম্ভের একটা স্তম্ভ। আপনি মানেন বা না মানেন সেটা আপনার বিষয়, কিন্তু ইসলামের একটা মৌলিক উপাদানকে হিউমিলিয়েট করার অধিকার আপনাকে কে দিয়েছে?’ তাঁর পোস্টটি প্রায় দেড় হাজার শেয়ার ও ৩৪ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছে।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার পোস্টে লেখেন, ‘কয়দিন পর বলবে বিয়ের চেয়ে পতিতাবৃত্তি অনেক ভালো। খোদা! গালি কন্ট্রোল করার শক্তি দাও।’ এই পোস্ট ৬ লাখ ৬৯ হাজার বার দেখা হয়েছে এবং ৪৭ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছে।

এদিকে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ নামে একটি পাবলিক গ্রুপের অ্যাডমিন জান্নাতুল মাওয়া নূর নিলোফারের বক্তব্য বিকৃত করে ১২টি ফটোকার্ড পোস্ট করেন। এছাড়া বিএনপি ও ছাত্রদলের নেতাদের নামে ভুয়া বক্তব্যও ছড়ানো হচ্ছে।