রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। শনিবার (২ মে) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন নেতৃত্ব
কমিটিতে রাকিন রায়হান রবীনকে আহ্বায়ক এবং ইমদাদুল হক লিমনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মো. খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আবুল কালাম আজাদ তপন, সাফায়েত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তরকে মনোনীত করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ
নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিক্রিয়া
বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘এ কমিটির মাধ্যমে আগামী দিনে রাজশাহী মহানগরে ছাত্রদল আরও সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। তারা ছাত্রদলকে এগিয়ে নিতে কাজ করবেন।’



