কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের কমিটি অনুমোদন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সদস্যবৃন্দ

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যের এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন কাজী জোবায়ের আলম জিলানী। সিনিয়র সহসভাপতি পদে সোলেমান মুন্সী, সহসভাপতি এমদাদুল হক ধীমান, সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সালাউদ্দিন রকির নাম ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী কমিটি ও বর্তমান অবস্থা

এর আগে গত বছরের ১৫ মে দক্ষিণ জেলা ছাত্রদলের একটি কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহসভাপতি সোলেমান মুন্সী, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ ও সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে ওই কমিটি প্রকাশের পর জেলার পদবঞ্চিত ছাত্রদল নেতারা বিক্ষোভ করলে গত বছরের ৪ জুন রাতে তা স্থগিত করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন কমিটির লক্ষ্য

নতুন কমিটির সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী বলেন, “কুমিল্লা দক্ষিণ জেলা ইউনিটকে শক্তিশালী করতে কেন্দ্রের নির্দেশে আমরা প্রস্তুত। আমরা ছাত্রদলের মডেল ইউনিট গড়ে তুলবো। শিক্ষার্থীদের বিগত সময়ে যেভাবে রাজনীতি বিমুখ করেছে বিগত ফ্যাসিস্ট সরকার, আমরা সেই ধারণা থেকে ফিরিয়ে আনবো।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ