স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

রাজধানীর ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মোহাম্মদ হোসেন (২০) নামে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিকালে ডেমরা থানা পুলিশ ঠুলঠুলিয়া-খলাপাড়া বাজার সংলগ্ন এসআর ইনগ্রিডিয়েন্স লিমিটেডের মেস বাড়ি থেকে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের পরিচয় ও পরিবারের অবস্থান

মৃত মোহাম্মদ হোসেন ওই এলাকার ভাড়াটিয়া এবং কুমিল্লার লাকসাম থানার নসরতপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে। তিনি একটি চকলেট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন ধরে স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল। এ বিষয়ে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার রাতেই ডেমরা থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

পুলিশের বক্তব্য

ডেমরা থানার পুলিশ পরিদর্শক (ওসি) তাইফুর রহমান মির্জা মৃতের পরিবারের বরাতে বলেন, মোহাম্মদ হোসেন স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের ঘরের কাঠের আরার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ