ফতুল্লায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
ফতুল্লায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালিয়ে হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে দায়ের করা একাধিক মামলায় সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা কারা

গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সানাউল্লাহ (৬০), কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মাদবর (৪৫) ও ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসু কন্ট্রাক্টর (৪৮)।

পুলিশের বক্তব্য

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, যাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে প্রত্যেককে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ