সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের বক্তব্য
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, তুরাগ এলাকায় আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অবস্থান নেয়। পরে সেখান থেকে ব্যানারসহ ওই ছয় সমর্থককে আটক করে থানায় নিয়ে আসা হয়। তারা সবাই পতিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
নিরাপত্তা জোরদার
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার ও আশুলিয়ায় নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমিনবাজার থেকে নবীনগর বাইপাইল পর্যন্ত কয়েকটি পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে।



