আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র দেখালে ছাড় নয়: র্যাব
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্ত্র দেখালে ছাড় নয়

আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অস্ত্র দেখিয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান। রবিবার (২১ জুন) মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতারের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ছিনতাইকারী গ্রেফতার

র‌্যাব অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাউরা সোহেলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে, আরও দুই ছিনতাইকারী শফিকুল ইলাম সবুজ ও রাসেলকে গ্রেফতার করা হয়েছে। পরে আরও দুজনকে গ্রেফতারের কথা জানান তিনি। গ্রেফতার হওয়া সোহেলের নামে ছিনতাই-চাঁদাবাজির ১৪টি মামলা রয়েছে। এছাড়া অপর দুই আসামির বিরুদ্ধে ১টি করে মামলার কথা জানানো হয় র‌্যাব-২ এর পক্ষ থেকে।

২৩ জুনের পদক্ষেপ

সংবাদ সম্মেলনে ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র‌্যাবের পদক্ষেপ প্রসঙ্গে করা প্রশ্নের জবাবে নয়মুল হাসান বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেওয়া হবে না। অস্ত্র দিয়ে কেউ যদি আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায়, তারা ঝুঁকির মধ্যে থাকবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ