গণঅধিকার পরিষদের মিডিয়া ও প্রচার সেল গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে শহিদুল ইসলাম ফাহিম ও সদস্যসচিব করা হয়েছে আশরাফুল রায়হানকে।
প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য
শনিবার (৪ জুলাই) দলের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সদস্য তালিকা
এতে সদস্য করা হয়, সৈয়দ রায়হান, আনয়ার হোসেন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মোহাম্মদ আলী তোহা, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ মহসীন চৌধুরী ও আসাদুজ্জামান নুরকে।



