ক্লিন ঢাকা–গ্রিন ঢাকা গড়াই জামায়াতের লক্ষ্য: সৈয়দ জয়নুল আবেদীন
ক্লিন ঢাকা–গ্রিন ঢাকা গড়াই জামায়াতের লক্ষ্য

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, ‘ক্লিন ঢাকা–গ্রিন ঢাকা’ গড়ে তোলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য। সোমবার (২২ জুন) জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কদতমলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, ‘বৃক্ষ শুধু একটি গাছ নয়, এটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় গাছ অপরিহার্য। তাই গাছ নিধন না করে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য

ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য ও শ্যামপুর জোনের সহকারী পরিচালক মো. মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, জাকির হোসাইন, জুনাইদ আহমেদ, মো. কবিরুল ইসলাম, আসাদুল্লাহ শেখ, আশরাফুল আলম সুমন, মো. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ