দোহারে আওয়ামী লীগ নেতা শফিউদ্দিন গ্রেফতার
দোহারে আওয়ামী লীগ নেতা শফিউদ্দিন গ্রেফতার

ঢাকার দোহার উপজেলার লক্ষীপ্রসাদ এলাকা থেকে শফিউদ্দিন মোল্লা নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দিনগত রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শফিউদ্দিনের পরিচয় ও অভিযোগ

শফিউদ্দিন উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বলে জানা গেছে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন শফিউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ওসির বক্তব্য

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তার বিরুদ্ধে নাশকতা ও অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ রয়েছে।” সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ