অভয়নগরে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
অভয়নগরে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা রাজু (৩৮) ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার ধোপাদীর মোড় ও সাভারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের পরিচয়

আটক নাজমুল হুদা রাজু চলিশিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাভারপাড়া গ্রামের মৃত মোকছেদ আলী গাজীর ছেলে। অন্যদিকে, আব্দুল্লাহ আল মামুন অভয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ধোপাদী মোড় এলাকার মৃত মো. আবু তালেবের ছেলে।

মামলার বিবরণ

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ২০২৫ সালের ১৮ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ ছাত্রলীগের একজনসহ মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ