দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: পররাষ্ট্র উপদেষ্টা
দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: পররাষ্ট্র উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিকভাবে কাজ করছেন। ইতোমধ্যে রাস্তা, কালভার্ট, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ উন্নয়নের ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী তিনি নিজেও উদ্যোগ নিয়েছেন এবং বাজেট আসলে সবাই মিলে জনস্বার্থে কাজ করবেন বলে জানান।

সোমবার (১১ মে) সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপামা ইউনিয়নের আমতৈল এলাকায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় দুইশত অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাসিয়া নদীর সীমানা নির্ধারণ না করে খনন কাজ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে প্রশাসন ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। নদীর সীমানা নির্ধারণের বিষয়টি খনন কাজের প্রকল্পের তহবিলে অন্তর্ভুক্ত রয়েছে। পানি কমে গেলে উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হবে। রেজুলেশন ঠিক করে অবৈধ দখলমুক্ত করা হবে। প্রধানমন্ত্রী পরিবেশের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন এবং তিনি বিভিন্ন দেশে বলেছেন, পরিবেশ নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ও বিদেশি সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, আমেরিকা প্রবাসী মুজিব আহমদ মনির, খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এটিএম নূর উদ্দিন, বিএনপি নেতা বাদশা মিয়া, রফিকুল আলম ইকবাল, মতছির আলী, মাহতাব উদ্দিন, হারিছ আলী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, আফতাব উদ্দিন, তারেক আহমদ, জাকির হোসেন, মাসুক মিয়া, নজরুল ইসলাম, সুলতান মারজান, মহিলা দলের নেত্রী ঝুমুর সুলতানা, নুরুন নাহার ইয়াছমিন, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, ছাত্রদল নেতা সাফি আহমেদ, আলমগীর ও আফজল হোসেন।