শুভেন্দু অধিকারীর শপথ: ব্রিগেডে বাঙালি সংস্কৃতির মহাযজ্ঞ
শুভেন্দু অধিকারীর শপথে বাঙালি সংস্কৃতির উৎসব

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বিশাল সাংস্কৃতিক মহাযজ্ঞের প্রস্তুতি চলছে। শনিবার সকালে এই অনুষ্ঠানে একদিকে যেমন মঞ্চে থাকবেন দেবী দুর্গা, তেমনি আগত অতিথিদের জন্য মাঠে থাকবে ঝালমুড়ি ও রসগোল্লার স্বাদ।

বাঙালি সংস্কৃতির উৎসব

প্রস্তুতি তদারকি করতে আসা বিজেপির এক জ্যেষ্ঠ নেতা বৃহস্পতিবার বলেন, অনেকে আমাদের বাঙালি সংস্কৃতির কাছে বহিরাগত বলে ডাকতেন। বিশাল জনমত তাদের মুখে শক্ত চড় কষিয়ে দিয়েছে। এখন এই ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান বাঙালি সংস্কৃতির এক বিশাল উৎসবে পরিণত হবে।

মঞ্চ ও আয়োজন

শপথের মূল মঞ্চে দেবী দুর্গার একটি বিশাল প্রতিমা থাকবে। এর পাশাপাশি বাংলার মনিষী ও আইকনদের প্রতিকৃতিও প্রদর্শিত হবে। আমন্ত্রিত অতিথিদের জন্য মাঠে কয়েক ডজন স্টল বসানো হচ্ছে, যেখানে ঝালমুড়ি, রসগোল্লা ও সন্দেশ বিক্রি করা হবে। পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে ছৌ নাচ ও বাউল গান। এ ছাড়া বিশিষ্ট সংগীতশিল্পীদের পরিবেশনা এবং সিঁদুর খেলাও এই আয়োজনের অংশ হিসেবে রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা

বিশাল এই আয়োজন ঘিরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর শনিবার সকালে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবারও শহরে কয়েক দফা বৃষ্টি হওয়ায় ব্রিগেডের বিভিন্ন জায়গায় কাদা ও পানি জমে আছে।

বিকল্প ভেন্যু

নবান্ন সূত্রে জানা গেছে, বিকল্প ভেন্যু হিসেবে নেতাজি ইনডোর স্টেডিয়ামের কথা ভাবা হচ্ছে। তবে বিজেপি নেতা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আপনারা চিন্তিত কেন? আমরা বরুণ দেবের (বৃষ্টির দেবতা) সঙ্গে একটা চুক্তি করে নেব। সব কিছু নির্বিঘ্নে সম্পন্ন হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা ও ব্যবস্থাপনা

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ ইতোমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন। শনিবার প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূল মঞ্চের সামনে তিনটি বিশাল হ্যাঙ্গার এবং ৩০ হাজারেরও বেশি চেয়ার বসানো হচ্ছে। পুরো মাঠের চারপাশে ২৫টি গেট তৈরি করা হচ্ছে, যার মধ্যে পাঁচটি থাকবে ভিআইপিদের জন্য। প্রতিটি গেটে বাংলার ঐতিহ্যের কোনও না কোনও দিক ফুটিয়ে তোলা হবে।

মঞ্চের বিন্যাস

মঞ্চটি তিনটি ভাগে বিভক্ত থাকবে। এক অংশে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অপর কেন্দ্রীয় মন্ত্রীরা। অন্য অংশে রাজ্যপাল আর এন রবি শপথ বাক্য পাঠ করাবেন এবং তৃতীয় অংশে থাকবেন হবু মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা।

প্রতীকী পদক্ষেপ

শপথ গ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী সরাসরি যাবেন রাইটার্স বিল্ডিংস-এ। ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয় হাওড়ার নবান্নে স্থানান্তরিত করার আগে এটিই ছিল বাংলার শাসনের মূল কেন্দ্র। রাইটার্স সফরকে একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব।

প্রস্তুতির অংশ হিসেবে কুকুর সরানো

এদিকে বৃহস্পতিবার প্রস্তুতি চলাকালীন কলকাতা পৌরসভা মাঠ থেকে বেওয়ারিশ কুকুর সরানোর কাজ শুরু করেছে। কৌতূহলোদ্দীপক বিষয় হলো, কুকুর সরানোর খাঁচাবন্দি গাড়িতে এখনও লেখা রয়েছে ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়’।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া