হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান দ্বিতীয় বিয়ে করলেন
হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমানের দ্বিতীয় বিয়ে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে আজ বৃহস্পতিবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান (৬২) দ্বিতীয় বিয়ে করেছেন। নিজ এলাকায় এই বিয়ে অনুষ্ঠিত হয়।

বিবাহের বিবরণ

পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেমসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে আমাতুর রহমান। কয়েক মাস আগে আমাতুর রহমানের স্বামী মারা যান। তাঁর ঘরে এক ছেলে ও মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হয়েছে।

আমাতুর রহমানের ছোট ভাই হিজবুল্লাহ মাকবুল বলেন, তাঁরা সাত ভাই পাঁচ বোন। আমাতুর রহমান বোনদের মধ্যে সবার বড়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম স্ত্রীর মৃত্যু

আল্লামা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর পাঁচ সপ্তাহের মাথায় তিনি বিয়ে করলেন। তাঁদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

সম্প্রতি ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি দ্বিতীয় বিয়ে করেন, যখন তাঁর প্রথম স্ত্রী সন্তান প্রসবকালীন অবস্থায় ছিলেন। এ নিয়ে আলোচনার মধ্যেই হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বিয়ে করলেন।

সাজিদুর রহমানের পরিচিতি

সাজিদুর রহমান বিশিষ্ট আলেম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজিদুর রহমানের বিয়েতে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম, কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসানসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ