বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির ঢাকা মহানগরী শাখা এবং জাতীয় কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা—২০২৪ ও ২০২৫ শনিবার (২ মে) সকাল ১১টায় প্রধান কার্যালয় মিলনায়তন, সেকশন-১, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার শোয়াইব মাহবুব।
সভার শুরু ও কার্যক্রম
দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ মো. শহীদুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমিতির বার্ষিক প্রতিবেদন পেশ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুদ রানা। এছাড়া সমিতির ২০২৬-২০২৭ সালের বাজেট এবং ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ সালের অডিট রিপোর্ট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. আবদুল বাসেত আকন।
আলোচনা ও অংশগ্রহণ
অনুষ্ঠানে সমিতির কার্যক্রমসহ বার্ষিক প্রতিবেদন এবং বাজেট ও অডিট রিপোর্টের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির ভাইস চেয়ারম্যান তৈমূর আলম খন্দকার, ভাইস চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদিকা নাসরীন খন্দকার, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির মঞ্জু, জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে—শেখ আতিয়ার রহমান, এ কে এম আজিজুর রহমান, এ কে খান উজ্জল, মতিউর রহমান লাল্টু, এনামুল ইসলাম রুবেল, মোয়াজ্জেম হোসেন বাবুল, সৈয়দ জহিরুল ইসলাম, জাহানারা সরকার, মো. মোশারফ হোসেন মজুমদার (দৃষ্টিপ্রতিবন্ধী সদস্য)। জেলা শাখার প্রতিনিধিদের মধ্যে—মফিজ ইমাম মিলন, নাজমুন নাহার তাহমিনা, এস এ বাকি। দৃষ্টিপ্রতিবন্ধী সদস্য মিনহাজ উদ্দিন ও আমির হোসেন বুলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনএসবি খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতালের পরিচালক মহিদুল ইসলাম।



