সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২ মে) দুপুর ১টার দিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

মঈন উদ্দীন খান বলেন, আজ বেলা ১১টার দিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। নুসরাতের মনোনয়নপত্রটি আগামীকাল নির্বাচন কমিশনে তোলা হবে। কমিশন আইনগত বিষয়গুলো দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

পূর্বের ঘটনা ও আদালতের নির্দেশ

উল্লেখ্য, গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকাল ৪টার। কিন্তু নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। ২৭ এপ্রিল আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সংসদ সদস্যের নাম ও ঠিকানা উল্লেখ করে গেজেট প্রকাশ করে ইসি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ