জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির শীর্ষ পদে কারা?
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিফাত রশিদ।
সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি
কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মো. তুহিন মাহমুদ ও খালেদ মাহমুদ মোস্তফা। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদা বুশরা, প্রলয় কুমার পাল, ইঞ্জিনিয়ার নেসার উদ্দিন, শাওন মাহফুজ, হিফজুর রহমান বকুল, মুহাম্মদ আসাদুল্লাহ, আশিকুর রহমান, হামজা ইবনে মাহবুব, নীলা আফরোজ, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, তৌহিদুল ইসলাম তুহিন ও মাহতাব খান বাঁধন।
যুগ্ম সাধারণ সম্পাদক ও অন্যান্য পদ
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন পরিকল্পনাবিদ কাজী আয়শা আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নিশাত আহমেদ, মো. লুৎফর রহমান নয়ন, ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ ইকবাল, মো. রোমান মিয়া, মাহমুদা সুলতানা রিমি, মাসুম বিল্লাহ, ঐশি আলম পৃথ্বী, আব্দুর রব, অ্যাডভোকেট মোহাম্মদ ফারজুল ইসলাম, মো. নাজমুল করিম রিটু, সাদমান সৌমিক ফারুকী, মো. শাহিন, শেখ গোলাম মোস্তফা, মো. ফয়সাল আহমেদ, গোলাম মোনাব্বির, তৌহিদুর রহমান, মো. আশিকুর রহমান ফায়েদ, বাবু সর্দার, আমিনুল হাসান ফয়সাল (শেখ ফয়সাল), নাজমুল হাসান নাহিদ ও মো. জাকির হোসেন মঞ্জু।
দপ্তর সম্পাদক পদে আসাদুর রহমান, প্রচার সম্পাদক জোবায়ের হোসাইন এবং ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ইদ্রিস হোসেন সন্দ্বীপি। সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইয়াসিন আরাফাত।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে সাইদুজ্জামান বাবু (রংপুর), আবু সুফিয়ান (কুমিল্লা), ইমনদোজ্জা আহমেদ (সিলেট), মো. ইফতেখার সরকার শাওন (রাজশাহী), শাহাদাত হোসেন মঞ্জু (বরিশাল), মাহমুদুল হাসান রাকিব (ময়মনসিংহ), নাজমুল হক (খুলনা), জুনায়েদ জিতু (ফরিদপুর) এবং ইরফাত ইব্রাহীম (চট্টগ্রাম) দায়িত্ব পেয়েছেন।
সহ-সাংগঠনিক সম্পাদক
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হযরত আনাস, ওয়াসিস আলম, শাকিল আহমেদ অলক, মো. সজীব হোসেন, মাজহারুল ইসলাম চৌধুরী, নির্মা আক্তার নিপা, শামীম এসকে, ইসমাইল হোসেন সিরাজী, প্রিন্স শান্ত, মোসাদ্দেকুর রহমান, মো. আল আমিন, মাহবুবুর রহমান, সাজিদুর রহমান, মোশাররফ আদনান, শাহরিয়ার ইমন সানি, জাকারিয়া ইমন, তারেক আজিজ রনি, ইব্রাহিম খলিল জিসান, মেহেদী হাসান তানিম, আরিফ মুন, মো. সজীব হোসেন, সাবরিনা রহিম প্রিয়া, আল জাহিদ, মো. ইলিয়াস হোসেন, মো. মোস্তফা কামাল শাওন, ওবায়দুল আবেদীন, মো. বদিউননবী পলাশ, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম সানি, সায়েদ ইমতিয়াজ জাবেদ, শাহরিয়ার রেজভী শুভ, পারভেজ আহমেদ, হারিসুর রহমান রনি, জাহিদা আক্তার, মুহাম্মদ জাকির হোসেন, বনি আমিন, রাসেল মাহমুদ ও মেহেদী হাসান আশা।



