ডাকসু ইস্যুতে জকসুর বিক্ষোভ, ক্ষুব্ধ ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি
ডাকসু ইস্যুতে জকসুর বিক্ষোভ, ক্ষুব্ধ ছাত্রদল সমর্থিত চারজন

ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ব্যানারে বিক্ষোভ মিছিল করায় ক্ষুব্ধ হয়েছেন জকসুর ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি। তারা জকসুকে দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাজে ব্যবহারের অভিযোগ তুলেছেন শিবিরের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে অভিযোগ

শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলেন। এ সময় ছাত্রদল সমর্থিত চার প্রতিনিধি বলেন, ছাত্রশিবিরের নেতারা জকসুকে শিক্ষার্থীদের কল্যাণের বদলে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এটি নির্বাচিত ছাত্রসংসদের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের মতে, জকসুর নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কাজ করা। কোনোভাবেই দলীয় স্বার্থে এ প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয়।

পাঠাগার সম্পাদকের বক্তব্য

জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, জকসু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হলেও নির্বাচনের পর থেকে এটি দলীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ মিছিলও তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আয়োজন করা হয়েছে। তারা নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও তাদের কিছুই জানানো হয়নি। একতরফাভাবে গতকালও একটি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিপি রিয়াজুল ইসলামের জবাব

অভিযোগের বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, একই সময়ে সারা দেশে বিভিন্ন জায়গায় শিবিরের ওপর হামলা হয়েছে। তখন কিন্তু তারা বিক্ষোভ মিছিল করেননি। যখনই ডাকসুর নির্বাচিত প্রতিনিধি ও জুলাইয়ের অগ্রসৈনিকদের ওপর হামলা হয়েছে তখনই তারা বিক্ষোভ করেছেন। আজকে ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলা হয়েছে, আগামীকাল তার ওপরও হতে পারে। তিনি আরও বলেন, মিছিল শুধু তারা করছেন তা নয়, জাকসু, রাকসু ও চকসুও প্রতিবাদ মিছিল করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবহণ সম্পাদক মো. মাহিদ হাসান ও নির্বাহী সদস্য সাদমান সাম্য।