বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
অসুস্থ হয়ে পড়েন দলীয় কার্যালয়ে
সিপিবির এক নেতা জানিয়েছেন, রোববার বিকেলে দলীয় কার্যালয়ে অবস্থানকালে মুজাহিদুল ইসলাম সেলিম অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট
মুজাহিদুল ইসলাম সেলিম নিউমোনিয়াজনিত শ্বাসকষ্টে ভুগছেন বলে ওই সিপিবি নেতা জানিয়েছেন। মুজাহিদুল ইসলাম সেলিমের মেয়ে স্বর্ণালি ইসলাম রাতে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, মঙ্গলবার সকালে তাঁর বাবার এনজিওগ্রাম করা হবে। এরপর প্রতিবেদন দেখে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।



