আনার হত্যা মামলায় শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন
আনার হত্যা মামলায় শিমুল ভূঁইয়ার জামিন স্থগিত চেয়ে আবেদন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ। সোমবার (৮ জুন) রাতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

হাইকোর্টের জামিনাদেশ

এর আগে একই দিন আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে তার জামিনের বিষয়ে রুল জারি করা হয়।

হত্যাকাণ্ডের বিবরণ

২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও জবানবন্দি

মামলার তদন্তে গ্রেফতার হওয়ার পর ২০২৪ সালের ৫ জুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়ের চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য

আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান। আনার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ