যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ গ্রেফতার
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ গ্রেফতার

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাত ১০টার দিকে শহর থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়।

পরিবারের দাবি

তবে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদ আহমেদকে তুলে নিয়ে যায় পুলিশ। তারা এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

পুলিশের বক্তব্য

কোতয়ালি থানার ওসি মাসুম খান বলেন, ডিবি পুলিশ মোস্তফা ফরিদ আহমেদকে গ্রেফতার করেছে। রাতে তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা। তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ