দাউদকান্দি-মেঘনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজসিক সংবর্ধনা
দাউদকান্দি-মেঘনায় প্রধানমন্ত্রীকে রাজসিক সংবর্ধনা

কুমিল্লা-১ আসনের দাউদকান্দি উপজেলা, পৌর ও মেঘনা বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজসিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে ঢাকা থেকে চাঁদপুরে সরকারি সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-১ আসনের ভাটেরচরে পৌঁছলে স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে সংবর্ধনা জানান।

বর্ণাঢ্য সংবর্ধনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও মেঘনা উপজেলার ২০ কিলোমিটার এলাকায় কমপক্ষে ৮টি স্পটে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও উৎসুক জনগণের ঢল নামে। সড়কের দুপাশে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা জানান।

ভাটেরচরে সংবর্ধনা

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ভাটেরচরে পৌঁছালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মী ও উৎসুক জনতা প্রিয় নেতা তারেক রহমানকে বিপুল সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রী হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও জনতাকে অভিনন্দিত করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দাউদকান্দি সেতু টোলপ্লাজায় সংবর্ধনা

দাউদকান্দি সেতু টোলপ্লাজা এলাকায় তারেক রহমানকে স্বাগত জানান কুমিল্লা-১ আসনের এমপি ও দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। এখানে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।

অন্যান্য স্পটে সংবর্ধনা

এছাড়া দাউদকান্দি বিশ্বরোড, শহীদনগর, গৌরীপুর, রায়পুর ও ইলিয়টগঞ্জে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত নেতারা

এসব স্থানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম.এ লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মো. আবদুস সাত্তার, কামাল হোসেন, এনামুল হক সফর তালুকদার, হেলাল ইসহাক, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী, সদস্য সচিব কাউসার আলম সরকার, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক রমিজউদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম.এম মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক দিলারা শিরীন, আতাউর রহমান ভুইয়া, আবু ইউসুব নয়ন, আবদুল গাফফার, দাউদকান্দি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো. রোমান খন্দকার, পৌর যুব দলের আহবায়ক শরীফ চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বোরহানউদ্দিন ভুইয়া, জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির, দাউদকান্দি ছাত্র দলের সভাপতি আবদুল বাসেদ ও সাধারণ সম্পাদক রিমন খন্দকার প্রমুখ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা

ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি এবং ড. খন্দকার মারুফ হোসেন এক বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় দাউদকান্দি উপজেলা, দাউদকান্দি পৌর ও মেঘনা উপজেলা বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।