লিভারজনিত জটিলতায় অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি কারিনার প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে যা লিখেছেন মারুফ কামাল খান
পোস্টে মারুফ কামাল খান লেখেন, 'কায়সার হামিদের মেয়ে শুধু এটুকু জানতাম। কারিনা কায়সারকে সামনা সামনি দেখিনি। দেশ ও মানুষের প্রতি নিজের ভালোবাসা ও কমিটমেন্ট প্রমাণ করে গেছে কারিনা ফ্যাসিবাদ-বিরোধী জুলাই-আগস্ট বিপ্লবে সক্রিয় অংশ নিয়ে।' তিনি আরও লেখেন, 'কারিনারা নিজের জন্য কিছু চায়নি, কেবল চেয়েছে একটি সুন্দর বাসযোগ্য দেশ। কারিনার মৃত্যুসংবাদ আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। আল্লাহ্ মেয়েটিকে পরজন্মে অনন্ত শান্তি ও সুখ দিন— এই প্রার্থনা।'
সামাজিক মাধ্যমে শোকের ছায়া
কারিনা কায়সারের অকাল মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন অঙ্গনের মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং তার দেশপ্রেম ও সামাজিক সচেতনতার কথা স্মরণ করছেন।



