ধর্ষণ মামলায় গোপালপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার
ধর্ষণ মামলায় গোপালপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেনকে (রাবন) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল হোসেনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।

বহিষ্কারের সিদ্ধান্ত

শুক্রবার (১৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে দুলাল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম সরকার (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতিমধ্যে এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।

মামলার বিবরণ

মামলার বিবরণ ও ধর্ষণের শিকার ওই তরুণীর (২২) সঙ্গে আলাপ করে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ও ১ এপ্রিল দুই দফায় তিনি ধর্ষণের শিকার হন। প্রথম দিন ধর্ষণের দৃশ্য দুলালের সহযোগী উপজেলা ছাত্রদলের স্থগিত কমিটির সভাপতি রোমান আহমেদ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এরপর ৩ এপ্রিল ওই তরুণী গোপালপুর থানায় মামলা করতে যায়, কিন্তু পুলিশ তখন মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগীর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে ১৩ এপ্রিল টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই তরুণী নিজে বাদী হয়ে মামলা করেন। আদালতের বিচারক আ ন ম ইলিয়াস অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। পরে গোপালপুর থানা পুলিশ ১৫ এপ্রিল মামলাটি রেকর্ড করে।

ভুক্তভোগীর নিরাপত্তাহীনতা

ওই তরুণীর অভিযোগ, আসামিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় তাকে নানাভাবে হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ